নির্ঘুম
মাঝরাতে উঠে
চোখে
মুখে দেই
কুয়াশা
ও চাঁদের আলোয় ভরা
ঠান্ডা
পানির ঝাপটা,
তারপর
এসে দাঁড়াই জানালার পাশে
আমাদের
শহরে তখন গ্রামীণ নিরবতা,
সবাই
কার্তিক মাসের হালকা আবহাওয়ার আনন্দ উপভোগ করছে
নিদ্রাদেবীর
কোলে শুয়ে ।
জেগে
থাকি আমি
দেখি
কোলাহলময় শহরের
শান্ত
অবতার ।
আলোয়
ভরা শহর এখন ঘুমিয়ে পড়েছে
নিশাচর
পাখির ভূমিকায় আমি ,
মনের
ডানায় ভর করে উড়ে চলি
শহরের
এপ্রান্ত হতে অপর প্রান্তে ।
যেখানে
গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছে
আমার
প্রাণপাখি ।।
No comments:
Post a Comment