রাত্রির
কোলে মিঠে হাওয়ায় দোলে
পাকা
ধানের শীষ
মেঠো
রাস্তার দুপাশে জোনাকিরা
খেলা
করে অবিরাম
ঝিঝি
পোকারা ডেকে যায়
বিরতিহীন
ব্যস্ত
জীবনের কোলাহলকে ফাঁকি দিয়ে
ভেসে
চলেছি আজ শীতল হাওয়া
গায়ে
মেখে ।
চাঁদের
আলোয় আলোকিত মেঠো পথ
ধানক্ষেত
আর বাঁশবাগান
শীতের
আগমনী বার্তা জানাতে
কুয়াশারা
এসে জড়িয়ে ধরেছে পৃথিবীকে
মধুর
আলিঙ্গনে ।
প্রকৃতির
ভালবাসায় মুগ্ধ আমি
ভুলে
যাই পথ চলতে
দেখতে
থাকি বিমোহিত চোখে ।।
No comments:
Post a Comment