Friday, July 31, 2015

মস্তিষ্কের ভেতর শর্ট-সার্কিট 
মাইনাসে প্লাসে যুদ্ধ চলছে 
অনবরত 
মাঝে থেকে ক্ষত-বিক্ষত হচ্ছি আমি 
আর আমার ভাবনা গুলো 
সার্কিটের আগুনে পুড়ে ভস্ম হচ্ছে   
কে থামাবে এই যুদ্ধ
ন্যায়-অন্যায়ের যুদ্ধ
নীতি-নীতিহীনতার যুদ্ধ
যুদ্ধ প্রজাপতি আর ইদুরের মাঝে 
হিরোশিমা-নাগাসাকির মত ক্লান্ত আমি আজ 
ক্ষত-বিক্ষত মন থেকে জন্ম নিচ্ছে পঙ্গু চিন্তা ভাবনা 
অসহায়তার এক উজ্জ্বল উদাহরণ আমি আজ 
অলসতার বীজ জন্ম নিচ্ছে আমার মাঝে 
বিদ্রোহী হয়ে উঠে মন প্রায় ই 
সকল অলসতা ভেঙ্গে বেরিয়ে আসতে চায় 
কিন্তু পরক্ষণেই 
অক্টোপাসের মত অলসতা 
জড়িয়ে থাকে, আটকিয়ে রাখে।
 ক্ষত-বিক্ষত শরীর মন নিয়ে 
 হিরোশিমা-নাগাসাকির মত আমি

Wednesday, July 29, 2015

ঘুম ঘুম চোখে আমি তোমাকে চাই
চাঁদের লুকোচুরিতে তোমাকে চাই
রোদেলা দুপুরে আমি তোমাকে চাই
সারাটি সময় আমি তোমাকে চাই ।
তোমাকে চাই তোমাকে চাই
তোমাকে চাই শুধু তোমাকে চাই
মরুভূমির মাঝে আমি তোমাকে চাই
বিশাল নদীর বুকে তোমাকে চাই
অক্ষরে অক্ষরে তোমাকে চাই
সাদা খাতাতেও আমি তোমাকে চাই
কাশফুলের পাপড়িতে তোমাকে চাই
কদমের রেনুতে তোমাকে চাই
আমের মুকুলে আমি তোমাকে চাই
হাস্নাহেনার সুবাসেও তোমাকে চাই
তোমাকে চাই তোমাকে চাই
তোমাকে চাই শুধু তোমাকে চাই

Sunday, July 26, 2015

জন্ম-মৃত্যুর মাঝে আমাদের বসবাস
হাজারো আনন্দের মাঝেও আমরা
শঙ্কিত - আতঙ্কিত- তাড়িত
মৃত্যু দ্বারা....
আমাদের স্বপ্নরা বন্দী থাকে মুহূর্তের মাঝে
কোন অজানা আশঙ্কায়
কেঁপে কেঁপে ওঠে আমাদের রেশমি স্বপ্নগুলো
আর সেই সাথে আমরাও
জীবনকে নিয়ে মেতে উঠি অজানা অনুভূতিতে
এক অন্যরকম উল্লাসে
হয়তোবা ত্রাসে
নয়ত কোন ভাবনা ছাড়াই
উদ্ভট আমেজে

Monday, July 13, 2015


মুণ্ডু কাটা কুণ্ডুমশাই
মুণ্ডু ছাড়াই নাচে,
গলির মাথায় পাড়ার মোড়ে
সবাই থাকে ত্রাসে ।
এই দেখা যায় ঐ দেখা যায়
মুণ্ডু বিহীন কুণ্ডু মশাই ।
কখনও বা শেওড়া গাছে
পা ছড়িয়ে বসে ।
ছেলে বুড়ো যত আছে
সবাই কাঁপে ভয়ে,
এই বুঝি বা কুণ্ডু মশাই
গড়ের মাঠে ভাসে ।
আচ্ছা এক বিপদ হল পাড়া শুদ্ধ সবার,
কুণ্ডু মশাই যেন এক আতংকের পাহাড় ।।

 পুরাতনের  আর নতুনের কথা

যদি আর একবার ফিরে দেখা হয় জীবনের মোড়গুলোকে, যদি আর একবার,
সুযোগ যদি খুঁজে পাওয়া যেতো আর একবার
তবে ফেলে আসা দিনগুলোকে আবার নতুন ভাবে গুছিয়ে নিতাম
ভালোবাসায় সাজাতাম পৃথিবী, চারপাশের লোকজনদেরকে মমতায় বেঁধে রাখতাম
যদি আর একবার.........
আকাশের সব মেঘ গুলোকে সরিয়ে দাও
নতুন আলোয় ভরে উঠুক পুরো পৃথিবী
নতুনদের আগমনে উদ্ভাসিত হয় পুরাতনদের জীর্ণ ঘুণে ধরা জীবন
যেন কোন পলেস্তারা উঠে যাওয়া দেয়ালের গায়ে নতুন রঙের আস্তরন
পুরাতন সব দীনতাকে দূরে সরিয়ে নতুন উদ্দীপনায় বেঁচে থাকার প্রেরণা


 তোর চোখের তারায় আমার সকাল-দুপুর-রাত
 যেমন সাগরের বুকে নীল জল খেলা করে দিবানিশি
আমিও তেমন তোর মাঝে যাই হারিয়ে,
ভাসি, ডুবি, মরি, বাঁচি...
যেমন সকালের প্রথম সূর্য উকি দেয়, রাঙ্গামুখ করে,
লজ্জাবনত নতুন বধূর মত মৃদু হাস্যে
কত না আসা-ভয় মিশ্রিত চাহনিতে থাকে তাকিয়ে
আমিও তেমনই তোর পানে চেয়ে থাকি
একটি নতুন জীবনের আশায়, একটি ভবিষ্যতের প্রত্যাশায়