তোর চোখের তারায়
আমার সকাল-দুপুর-রাত
যেমন সাগরের বুকে নীল জল খেলা করে দিবানিশি
যেমন সাগরের বুকে নীল জল খেলা করে দিবানিশি
আমিও তেমন তোর মাঝে যাই
হারিয়ে,
ভাসি, ডুবি, মরি,
বাঁচি...
যেমন সকালের প্রথম সূর্য
উকি দেয়, রাঙ্গামুখ করে,
লজ্জাবনত নতুন বধূর মত
মৃদু হাস্যে
কত না আসা-ভয় মিশ্রিত
চাহনিতে থাকে তাকিয়ে
আমিও তেমনই তোর পানে চেয়ে
থাকি
একটি নতুন জীবনের আশায়,
একটি ভবিষ্যতের প্রত্যাশায়
No comments:
Post a Comment